ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৮ মে ২০২৪ | প্রিন্ট | 168 বার পঠিত

সর্বশেষ তিন বছরে কোনো শিরোপা জিততে পারেনি জুভেন্টাস। তিন বছর পর এবার আটলান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হলো তুরিনের ক্লাবটি। কিন্তু শিরোপা জয়ের দু’দিন পরই কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে জুভরা।
সিরি-আ’তে এখনও দুই ম্যাচ বাকি জুভেন্টাসের। কিন্তু এই দুই ম্যাচ এমনিতেই জুভদের ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। বুধবার কোপা ইতালিয়ার ফাইনালে বাজে আচরণের জন্য দুই ম্যাচের জন্য অ্যালেগ্রিকে নিষিদ্ধ করেছে ইতালি ফুটবল ফেডারেশন।
আটলান্টার বিপক্ষে ১-০ গোলে জয়ী ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অ্যালেগ্রি মেজাজ হারিয়ে ফেলেন। রেফারির একটি সিদ্ধান্ত মানতে না পেরে নিজের জ্যাকেট খুলে ফেলেন। রেফারির সঙ্গে উচ্চবাচ্যে ঝগড়ায় লিপ্ত হন। যে কারণে অ্যালেগ্রিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কারও করা হয়।
জুভেন্টাস এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালেগ্রি যে আচরণ প্রদর্শন করেছেন মাঠে, তা তাদের মূল্যবোধের সঙ্গে যায় না। এ কারণেই মূলত তাকে বরখাস্ত করা হয়।
Posted ৭:১৭ এএম | শনিবার, ১৮ মে ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।