বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রাশিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ৭

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১১ মে ২০২৪   |   প্রিন্ট   |   139 বার পঠিত

রাশিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ৭

রাশিয়ায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে সাতজন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিকে ২০ জন আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি দেশের উত্তরাঞ্চলীয় সেইন্ট পিটার্সবার্গ শহরের একটি নদীতে পড়েছে। খবর এএফপির।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মইকা নদীতে একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় সাতজন নিহত হয়েছে। এই দুর্ঘটনার পর অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, মইকা নদীতে বিধ্বস্ত হওয়া বাসটিতে প্রায় ২০ জন আরোহী ছিল। রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে।

বাসটি একটি সেতুর ওপরে প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে কিছুদূর সামনে ঠেলে নেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সময় বাসটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

বাসটি পড়ে যাওয়ার পর পরই পথচারীরা লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। পরবর্তীতে জরুরি বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করা হয়েছে।

 

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:২৫ এএম | শনিবার, ১১ মে ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।