| বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 117 বার পঠিত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে ও এর আশপাশে ঝড়ের সময় গাছ পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টি, বাতাস ও পাহাড়ি এলাকায় তুষারপাত কমলেও মঙ্গলবারের ঝড়ে বহু এলাকায় বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়েছে, এতে বুধবার বিকাল পর্যন্ত ৯২ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না।
ক্যালিফোর্নিয়ার জরুরি পরিষেবা দপ্তরের মুখপাত্র ডায়ানা ক্রফট পেলায়ো জানিয়েছেন, আগে থেকেই চলা বন্যার কারণে অঙ্গরাজ্যের ১৪ হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা নদীগুলোর পাড় উপচে বা ঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে পড়ে এলাকা প্লাবিত হতে পারে আশঙ্কায় আরও ৪৮ হাজার বাসিন্দাকে উঁচু এলাকায় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বাঁধ ভেঙে সান ওয়াকিন উপত্যকার টুলারে কাউন্টির বহু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। কাউন্টিটির প্রায় ১২ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার বে এলাকায় প্রবল ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন সান ফ্রান্সিসকোতে, একজন ওকাল্যান্ডে এবং কন্ট্রা কোস্টা কাউন্টিতে ও সান মাটেও কাউন্টিতে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে অন্তত দু’জন তাদের গাড়ির ভেতরেই মারা গেছেন, অপর একজন মারা গেছেন একটি তাঁবুতে।
Posted ৭:৫৩ এএম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।