ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেসি গোল পেতেই জিতল মায়ামি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত

মেসি গোল পেতেই জিতল মায়ামি

মেজর লিগ সকারে গোলের দেখা পাচ্ছিলেন না লিওনেল মেসি। তাতে জয় পাচ্ছিল না তার দল ইন্টার মায়ামিও। অবশেষে রেড বুলসের বিপক্ষে গোলের দেখা পেল মেসি। আর তাতেই রীতিমতো উড়ে গেল প্রতিপক্ষ। চার গোল হজম করতে হয়েছে তাদের। মেসিরা জয় পেয়েছে ৪-১ গোলে।

রোববার সকালে শেষ হওয়া ম্যাচে মায়ামির হয়ে গোল করেন ফাফা পিঁকু, মার্চেলো ভাইগান্ট, লুইস সুয়ারেস ও মেসি।

এই ম্যাচের আগে ভ্যানকুভারের কাছে দুই লেগেই হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। সেই দুটি ম্যাচের মাঝে মেজর লিগ সকারে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ডালাসের বিপক্ষে। তবে অবশেষে তিন ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি। অন্যদিকে আর্জেন্টাইন জাদুকর মেসি গোল পেয়েছেন চার ম্যাচ পর।

এদিন ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত থেকে ভাইগান্টের ক্রস থেকে বল জালে পাঠান বক্সের ভেতর ফাঁকায় থাকা হাইতির ফরোয়ার্ড পিঁকু। এরপর সেই ধারা অব্যাহত রেখে আরও তিনটি গোল দিয়েছে মায়ামি। মাঝে প্রথমার্ধে একটি গোল শোধ দিতে পেরেছে রেড বুলস।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬তম মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন মেসি। তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে দারুণভাবে ওয়ান-টু খেলে বক্সের ভেতর গায়ে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের ভলিতে গোল করেন মায়ামি অধিনায়ক।

১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার পাঁচে এখন মায়ামি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

Facebook Comments Box

Posted ৫:২৩ এএম | রবিবার, ০৪ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।