মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মালাইকার সঙ্গে বিচ্ছেদের মাঝে কেন এ কথা অর্জুনের

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   173 বার পঠিত

মালাইকার সঙ্গে বিচ্ছেদের মাঝে কেন এ কথা অর্জুনের

ভীষণ মানসিক যন্ত্রণায় রয়েছেন অর্জুন কাপুর- তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। কয়েকদিন আগেই মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক ভেঙেছে অর্জুনের।

দীর্ঘ ৫ বছর সম্পর্কে ছিলেন অর্জুন-মাইলকা। কিন্তু তারা এ বিষয়ে মুখ খোলেননি। তবে সম্প্রতি অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি সবার কাছে পরিষ্কার করেছে- তাদের সম্পর্ক আর আগের মতো নেই।

তাই প্রেম ভাঙার পর অর্জুনের এমন একটি পোস্ট দেখে অনেকেই মনে করছেন, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। অর্জুন তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘নিয়ম মানতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় ঠিকই, কিন্তু অনুশোচনার থেকে তৈরি হওয়া যন্ত্রণা আরও বেদনাদায়ক।’

অর্জুন কাপুরের এ পোস্ট ঘিরেই জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। মালাইকার উদ্দেশেই কি এ পোস্ট দিয়েছেন তিনি? কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে মালাইকার কথা শুনেও তার ভক্তরা মনে করেছিলেন, হয়তো ভালো নেই এ অভিনেত্রী।

মালাইকা বলেছিলেন, ‘আমি আসলে নিজের চারপাশে একটা বর্ম তৈরি করে নিয়েছি। নেতিবাচক কথাকে আমার অন্তরে প্রবেশ করতেই দিই না। প্রথম থেকেই যে এটা করতে শিখেছি তা নয়, সময়ের সঙ্গে সঙ্গে শিখে গিয়েছি। তবে এ সব কথা একেবারেই আমাকে আঘাত দেয় না, এটা বললে মিথ্যে বলা হবে। হ্যাঁ, আমারও কষ্ট হয়, আমি কাঁদি। তবে বাইরে কেউ আমার চোখের জল দেখতে পাবে না।’

বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন অর্জুন ও মালাইকা। তাদের বিচ্ছেদে তাই অবাক ভক্তরাও। তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মালাইকা ও অর্জুন পরস্পরকে বরাবর শ্রদ্ধা করে এসেছেন। আগামীতে সম্পর্ক টিকিয়ে না রাখলেও বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকবে দুজনের মধ্যে।

 

Facebook Comments Box

Posted ৬:১১ এএম | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।