ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক সম্ভাবনাময় হতে পারে: মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক সম্ভাবনাময় হতে পারে: মির্জা ফখরুল

ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না। নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা গেলে মশা নিধনে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মশক নিধনে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেগুলো উপযুক্ত কাজ করতে পারছে না। দেশীয় রাসায়নিক ব্যবহার করে তৈরি যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।

Facebook Comments Box

Posted ৭:৪৭ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।