বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 67 বার পঠিত

সব ধরনের ফোনের প্রধান সমস্যা ব্যাটারি। কারণ, সোশ্যাল মিডিয়া ও দিন-রাত ইন্টারনেট সংযোগ থাকায় ডিভাইসের চার্জ দ্রুতই ফুরিয়ে যায়। ঘুমানোর সময় ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন থাকা জরুরি। দিনের কিছুটা সময় যে কোনো ডিভাইসকে ইন্টারনেট সংযোগমুক্ত রাখা শ্রেয়।
অ্যান্ড্রয়েড সংস্করণে পরিচালিত স্মার্টফোনের মতো আইফোনেও দ্রুত চার্জ শেষ হয়ে যায়।
আইফোন ভোক্তার সংখ্যা আগের তুলনায় প্রতিদিন বাড়ছে। অনেকের হাতে আইফোন ১২, ১৩ বা ১৪ মডেল নজরে আসবে এখন। কিছুদিন আগে আইফোনের নতুন মডেল প্রকাশ করেছে অ্যাপল। নতুন প্রযুক্তি যতই আসুক না কেন, ব্যাটারি চার্জের বিষয়ে বাড়তি নজর দিতেই হবে।
পূর্ণ চার্জ করার পরও বহু কারণে চার্জের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়। সমস্যায় পড়ছেন আইফোন গ্রাহক। সিস্টেম বিশেষজ্ঞরা বলছেন, কখনোই ফোনকে শতভাগ চার্জ না করা। কারণ, অনেক সময় ব্যাটারি আবহাওয়ার কারণে ওভারহিট হতে পারে। আর গরম হলে চাপ পড়ে সিস্টেম অপারেশনে।
ফলে ফোনের কার্যক্রমে কিছুটা ধীরগতি অনুভূত হয়। সমস্যা উৎপত্তি এখানেই বলে ধারণা দিয়েছেন সিস্টেম বিশেষজ্ঞ টাইলার।
গবেষণা থেকে জানা গেছে, বেশ কিছু ব্যাটারির সেভিং টিপস রয়েছে, যেসব পরামর্শ মেনে চলতে পারেন। বিখ্যাত অ্যাপেল ব্র্যান্ডের মতো বৃহৎ টেক সংস্থার সঙ্গে কাজ করেছেন টাইলার মরগ্যান। কাছ থেকে দেখেছেন ডিভাইস তৈরির প্রতিটি ধাপ। খুব ভালো করে জানেন, ব্যাটারি স্পেসিফিকেশনের বিষয়ে। ফোনের ব্যাটারি কীভাবে দীর্ঘায়ু করতে হয়, উল্লিখিত টিপস মেনে চলার পরামর্শ দিয়েছেন।
চার্জ একেবারে শেষদিকে চলে এলে ফ্লাইট মুডে নিয়ে যান হ্যান্ডসেট। নিশ্চিতভাবেই তা ফোনকে সক্রিয় রাখবে আরও বাড়তি কিছুটা সময়।
Posted ১২:৫৩ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।