নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 220 বার পঠিত

সরকারি বাজেট সংকোচন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয় আন্দোলনকারীদের।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশজুড়ে মিছিলে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার লক্ষাধিক শ্রমজীবী মানুষ। খবর রয়টার্স।
আগের সরকারের বাজেট বাতিল করে জনসেবা খাতে বাজেট বাড়ানো, ধনীদের কর বৃদ্ধি এবং পেনশনের দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্যারিসে আন্দোলনের এক পর্যায়ে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ।
এ সময় সংঘর্ষে আহত হয়েছে অন্তত তিনজন এবং গ্রেফতার করা করা হয়েছে প্রায় দেড়শোজনকে, জানায় ফরাসী মিডিয়া। আন্দোলন প্রতিরোধে এদিন প্রায় ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিলো শহরজুড়ে।
Posted ৭:৪৮ পিএম | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।