ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

  |   বুধবার, ১৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

বিএনপির ‘নৈরাজ্য ও সহিংসতার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিরোধীদের যেকোনো অপতৎপরতা রাজপথে রুখে দেয়ার প্রত্যয় নেতাকর্মীদের।

সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর বাড্ডা থেকে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সমাবেশে অংশ নেন উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন। পরে মধ্য বাড্ডা থেকে বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডা হয়ে পুনরায় বাড্ডায় এসে শেষ হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জাতি যখন নির্বাচনের জন্য প্রস্তুত তখন বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপির নির্বাচন বানচালের শক্তি ও সামর্থ নিয়ে প্রশ্ন তোলেন ক্ষমতাসীন দলের নেতারা।
বিএনপিকে উদ্দেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, ‘ভোটে আসুন; নির্বাচনে আসুন। তা ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। জনগণের জানমাল রক্ষার জন্য আমরা রাস্তায় আছি। ২০২৪ সাল পর্যন্ত আমরা রাস্তাতেই থাকব; যতদিন পর্যন্ত নির্বাচন না হয়।’
কচি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। এই ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমরা মানুষের ভোটের অধিকারের পক্ষে থাকব। শান্তিপূর্ণ পরিবেশ আমরা ধরে রাখব। সেই কারণে আমরা রাস্তায় আছি।’

আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এদিন ধোলাইখাল, যাত্রাবাড়ী ও গাবতলীতে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা।

এ সময় যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত তিনটি বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া শ্যামলীতে পুলিশের গাড়িতে আগুন ও একাধিক যানবাহন ভাঙচুর করেন তারা।
Facebook Comments Box

Posted ৩:২৯ পিএম | বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।