নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রচালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের সাদেক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রাজবাড়ীগামী একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রচালক আব্দুর রহমান বাবলুর মৃত্যু হয়। একই সময় মাহিন্দ্রে থাকা পাঁচ যাত্রী আহত হন, যাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিলোৎপল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১২:৪১ পিএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।