ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ লাদেন মিয়া (নাম) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার লাদেন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাঞ্ছারামপুর থানার একটি দল উপজেলার দরিয়ারচর এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-গ-৩২-০৮৩৭ নম্বরের একটি সাদা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং লাদেন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার জব্দ করা হয়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা, প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে কসবা থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ২:৫০ পিএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।