ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশকে বড় রানের লক্ষ্য দিল আইরিশরা

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   71 বার পঠিত

বাংলাদেশকে বড় রানের লক্ষ্য দিল আইরিশরা

আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর দারুণ ব্যাটিং করেছেন। তাকে সঙ্গ দিয়েছেন টিম টেক্টর ও কার্টুস ক্যাম্পার। তাদের ব্যাটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৪ উইকেটে ১৮১ রানের ভালো সংগ্রহ পেয়েছে আইরিশরা।

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪.২ ওভারে ৪০ রানের ভালো ওপেনিং জুটি পায় আইরিশরা। ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে রান বাড়িয়ে নিয়েছে দলটি।

আইরিশদের হয়ে ওপেনার ও অধিনায়ক পল র্স্টালিং ১৮ বলে ২১ রান করে ফিরে যান। অন্য ওপেনার টিম টেক্টর ১৯ বলে ছয়টি চারের শটে ৩২ রানের ইনিংস খেলেন।

দলটির পক্ষে সর্বাধিক ৬৯ রান করেনে হ্যারি টেক্টর। তিনি ৪৫ বলে পাঁচটি ছক্কা ও একটি চারের শটে হার না মানা ওই ইনিংস খেলেন। উইকেটরক্ষক লরকান টাকার ১৮ রান যোগ করেন। কার্টুস ক্যাম্পার ১৭ বলে ২৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও একটি ছক্কা আসে।

বাংলাদেশের বোলাররা খরুচে বোলিং করেছেন। তানজিম সাকিব ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। পেসার শরিফুল ও লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে বোলিং করে যথাক্রমে ৪২ ও ৩৪ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। মুস্তাফিজুর উইকেট না পেলেও ৪ ওভারে দেন ২৩ রান।

Facebook Comments Box

Posted ৪:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।