ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বড় হারের শঙ্কা নিয়ে দিন পার করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   284 বার পঠিত

বড় হারের শঙ্কা নিয়ে দিন পার করল বাংলাদেশ

কলম্বো টেস্টে তৃতীয় দিন শেষে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলো-অন এড়াতে এখনও ৯৬ রান প্রয়োজন, হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট।

লঙ্কানদের দাপুটে ব্যাটিংয়ের পর এবার রীতিমতো টিকে থাকার লড়াই চালাতে হচ্ছে নাজমুল হোসেনা শান্তর দলকে।

শুক্রবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গড়ে ৪৫৮ রানের পাহাড়। দারুণ এক সেঞ্চুরি করে দলকে এগিয়ে নেন ওপেনার পাথুম নিসাঙ্কা, তার ব্যাট থেকে আসে ১৫৮ রান। কুশল মেন্ডিস খেলেন ৮৪ রানের ঝলমলে ইনিংস।

দলীয় ২৯০ রানে ২ উইকেট নিয়ে দিন শুরু করেছিল লঙ্কানরা। আগের দিন ১৪৬ রানে অপরাজিত থাকা নিসাঙ্কাকে দ্রুত ফেরান তাইজুল ইসলাম। ২৫৪ বল খেলে ১৫৮ রান করেন তিনি। আগের টেস্টেও যার ইনিংস ছিল ১৮৭ রানের।

অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও নাইটওয়াচম্যান প্রাবাথ জয়সুরিয়া তেমন কিছু করতে পারেননি। তবে ৮৭ বলে ৮৪ রান করে লঙ্কানদের ইনিংসে গতি আনেন কুশল মেন্ডিস। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফেরেন তিনি, হাতছাড়া হয় সেঞ্চুরি।

তাইজুল ইসলাম দারুণ বোলিং করে নেন ৫ উইকেট, যা তার ক্যারিয়ারের ১৭তম ফাইফার। দেশের বাইরে এটি তার পঞ্চমবার। যা সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

২১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। শুরু থেকেই একের পর এক উইকেট হারায় সফরকারীরা। ব্যাটিং করা প্রায় সবাই দুই অঙ্কে পৌঁছালেও কেউ ৩০ রান পার করতে পারেননি।

কারও আউট হওয়ার পেছনে ছিল দুর্দান্ত ডেলিভারি। কেউ আবার উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান তুলে বাংলাদেশের লড়াইটা আরও কঠিন করে তুলেছেন ব্যাটাররা।

Facebook Comments Box

Posted ৪:২১ পিএম | শুক্রবার, ২৭ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।