ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফোর্বসের তালিকায় পাকিস্তানের অলিম্পিক সোনাজয়ী আরশাদ নাদিম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   282 বার পঠিত

ফোর্বসের তালিকায় পাকিস্তানের অলিম্পিক সোনাজয়ী আরশাদ নাদিম

প্রথম পাকিস্তানি হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ের সুবাদে ২০২৫ সালে ফোর্বস ‘থার্টি আন্ডার থার্টি’ দক্ষিণ এশিয়ার তালিকায় জায়গা করে নিয়েছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম।

ফোর্বসের মর্যাদাপূর্ণ বার্ষিক তালিকাটি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী তরুণ নেতা, উদ্ভাবক এবং পরিবর্তন আনয়নকারীদের স্বীকৃতি দেয়। নাদিমের অন্তর্ভুক্তি কেবল তার রেকর্ড-ব্রেকিং অ্যাথলেটিক কৃতিত্বকেই তুলে ধরেনি, বরং দক্ষিণ এশিয়া জুড়ে তার ক্রমবর্ধমান সাংস্কৃতিক প্রভাবকেও তুলে ধরেছে।

২৮ বছর বয়সী নাদিম ট্র্যাক এন্ড ফিল্ডে প্রথম পাকিস্তানী অ্যাথলেট হিসেবে এই সম্মান অর্জন করলেন। বিশ্ব মঞ্চে কোনো পাকিস্তানি ক্রীড়াবিদের জন্য এটি একটি মাইলফলক।

প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার রেকর্ড দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে নাদিম পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এর মাধ্যমে প্রথম কোন পাকিস্তানি এ্যাথলেট হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখান নাদিম। একইসাথে পাকিস্তানের তিন দশকের স্বর্ণপদকের খরাও শেষ হয়েছে।

ফোর্বস নাদিমের পারফরম্যান্সকে ‘অত্যাশ্চর্য প্রদর্শন’ হিসেবে বর্ণনা করেছে এবং দক্ষিণ এশীয় ক্রীড়াবিদদের জন্য একজন পথপ্রদর্শক হিসেবে তার প্রশংসা করেছে।

সম্প্রতি নাদিম পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপেও স্বর্ণপদক জয় করেছেন। এর মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ জ্যাভলিন থ্রোয়ার হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করেছেন।

এ পর্যন্ত বড় কোন আসরের চারটি স্বর্ণপদক জয় করেছেন নাদিম। এই ইভেন্টে নাদিমকে এখন পুরো বিশ্বই সমীহ করা শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৫:২২ পিএম | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।