জাতীয় ডেস্ক | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 103 বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এরপর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
নবনিযুক্ত প্রশাসকরা হলেন, বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু।
Posted ৫:১৪ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।