শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাবলিক পরীক্ষার প্রস্তাব জানুয়ারি-এপ্রিলে

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

পাবলিক পরীক্ষার প্রস্তাব জানুয়ারি-এপ্রিলে

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে এনে আগামী ডিসেম্বর মাসে নেওয়ার যে পরিকল্পনা ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়, এখন তাতে বেঁকে বসেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞরা। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় অধিকাংশ অংশীজন ‘হঠাৎ’ করে পরীক্ষার সময়সূচি চার মাস এগিয়ে আনা ‘ঠিক হবে না’ বলে মতামত দেন।

শিক্ষার্থীসহ অংশীজনরা বলছেন, আগামী বছরের পরীক্ষা এগিয়ে এনে চলতি বছরে হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে। এতে তাদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবও পড়তে পারে।

সভায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা ডিসেম্বরে এসএসসি পরীক্ষা আয়োজনের তীব্র বিরোধিতা করে। একইসঙ্গে শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষাবর্ষের বাস্তবতা বিবেচনায় রেখে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া কোনোভাবেই যৌক্তিক হবে না।

অংশীজনরা প্রস্তাব করেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হোক। পরবর্তী সময়ে সরকার চাইলে ধাপে ধাপে সময় এগিয়ে এনে ভবিষ্যতে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান ও অভিভাবকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে মতামত তুলে ধরেন। অধিকাংশের মত, সিলেবাস শেষ না করে এ বছর পরীক্ষায় বসতে হলে শিক্ষার্থীদের মাঝে শিখন ঘাটতি থেকে যাবে। প্রতিবছর এক মাস সময় এগিয়ে এনে ধীরে ধীরে নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন অংশীজনরা।

সভায় অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আলোচনায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষে ইতিবাচক মত পাওয়া গেছে।

সভাশেষে সাংবাদিকদের কাছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা কত দিনের মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করব– ২০২৭ সালে ডিসেম্বরে পরীক্ষা নেব নাকি ২০২৮ সালে গিয়ে অ্যাডজাস্ট (সমন্বয়) করব, তা নিয়েও মতামত পেয়েছি। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

সভায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘আগামী বছর ফেব্রুয়ারির শুরুতে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করা গেলে রোজার আগেই পরীক্ষা শেষ করা সম্ভব হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন বলেন, আগামী দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা খাতে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার।

গতকাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এর আগে রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘নেট জিরো ক্যাম্পাস’ গঠনের উদ্যোগের অংশ হিসেবে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করা হয়।

গাজীপুর প্রতিনিধি জানান, বুধবার বিকেলে বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সেশনজট যেন বন্ধ হয়, সেভাবেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চালু করা হবে। আমাদের লক্ষ্য, একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।’

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(311 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।