বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পদত্যাগ করবো না—আবারও বললেন মমতা

বিশ্ব   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

পদত্যাগ করবো না—আবারও বললেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার কালীঘাটে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক।’

বিধানসভার ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭ আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে। তবে ভোটের ফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি জানান, নিজে ছাড়াও দলের কয়েকজন আইনজীবী নেতাকে নিয়ে আইনি লড়াই চালাবেন।

বৈঠকে কঠিন সময় মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তৃণমূল নেত্রী। একই সঙ্গে অভিযোগ তোলেন, দলের ভেতরে অন্তর্ঘাত হয়েছে। তিনি বলেন, ‘যারা অন্তর্ঘাত করছে, তাদের নাম দিন।’

তবে এই বৈঠকে অনুপস্থিত ছিলেন কয়েকজন নবনির্বাচিত বিধায়ক, যা দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। নির্বাচনে জয়ী ৮০ জনের মধ্যে ৭০ জন বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, অনুপস্থিত বিধায়কদের কেউ কি অন্য শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন, নাকি দলের নেতৃত্বের ওপর অসন্তোষ থেকেই দূরত্ব বজায় রাখছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ভোট-পরবর্তী সময়ে কলকাতাসহ বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার তদন্তে শিগগিরই ফ্যাক্ট-ফাইন্ডিং টিম পাঠানো হবে।

এ প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সহিংসতার শিকার হলে অনলাইনে অভিযোগ দিন। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবুন।’

এদিকে আগামী ৯ মে বিজেপির নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে বৃহস্পতিবার। এর আগে মমতা পদত্যাগ না করলে মেয়াদ শেষে তিনি সাবেক মুখ্যমন্ত্রী হয়ে যাবেন বলে সংবিধান বিশেষজ্ঞ অনেকে মনে করছেন। বিশেষ পরিস্থিতিতে স্বল্প সময়ের জন্য রাজ্যের প্রশাসনিক দায়িত্ব রাজ্যপালের হাতে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

পরাজয়ের এই প্রেক্ষাপটে দলের ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক অবস্থান সুসংহত করা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি ২টি করে এবং সিপিআই (এম) ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট ১টি করে আসন পেয়েছে। অনিয়মের অভিযোগ বাতিল হয়েছে একটি আসনের ভোট। গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটের ফল প্রকাশ হয় ৪ মে।

Facebook Comments Box

Posted ৩:২২ এএম | বুধবার, ০৬ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।