| রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত

ভারত, জাপান ও ফিলিস্তিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।
রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সেহেলী সাবরীন জানান, ভারত থেকে তিনজন, জাপান থেকে ১৬ জন এবং ফিলিস্তিন থেকে ছয়জনের প্রতিনিধিদল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।
কোন কোন দেশ এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে- জানতে চাইলে তিনি বলেন, ভারত, ফিলিস্তিন, ওআইসি ও জাপান। ভারত থেকে তিনজন আসবেন, ফিলিস্তিন থেকে ছয়জন (তাদের মধ্যে কিছু বাইরে থেকে, কিছু দূতাবাস থেকেও থাকবে)। জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন আসবেন। এছাড়া ওআইসি ও আরব লীগের কতজন আসবেন সে তথ্যটা এখন আমার কাছে নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নিশ্চিত করেনি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে।
Posted ১২:১৭ পিএম | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।