ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজীপুরে হাতবোমা বিস্ফোরণে ব্যবসায়ীর চার আঙুল বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

গাজীপুরে হাতবোমা বিস্ফোরণে ব্যবসায়ীর চার আঙুল বিচ্ছিন্ন

গাজীপুরের রাজেন্দ্রপুরের সাটিয়াবাড়ী বাজারে পরিত্যক্ত হাতবোমার বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যবসায়ীর চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত নূর মোহাম্মদ ওই এলাকার আসবাবপত্র ব্যবসায়ী। তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের পাশে প্রস্রাব করতে যান নূর মোহাম্মদ। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো বিস্ফোরকসদৃশ একটি বস্তু দেখতে পান তিনি। বস্তুটি চিনতে না পেরে হাতে তুলে নেন। পরে আশপাশের লোকজনকে দেখানোর একপর্যায়ে সেটির সেফটি পিন খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর এক হাত গুরুতর জখম হয় এবং চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর শ্রীপুর থানার পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেটি তুলে পিন খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এতে নূর মোহাম্মদের হাতের তালু ও আঙুল জখম হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:৪৪ পিএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।