মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নাটোরে আ.লীগ-বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্ট ধাওয়া

  |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নাটোরে আ.লীগ-বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্ট ধাওয়া

নাটোর শহরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এজিএম মাইনুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি আজ একই জায়গায় কর্মসূচির ঘোষণা দিয়েছিল। আমরা তাদের অনুরোধ করেছিলাম পৃথক স্থানে কর্মসূচি পালন করতে। তবে কাছাকাছি এলাকায় কর্মসূচি চলছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরও হঠাৎ আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকরা মুখোমুখি হয়ে যায়।’

’দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ১৫-২০ মিনিটের মধ্যে পুলিশ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে,’ বলেন তিনি।

মাইনুল ইসলাম আরও বলেন, ‘এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা এখনো আমরা জানতে পারিনি। ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে আমরাও শুনেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।’

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ১১:০৫ এএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।