ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নতুন পজিশনে ব্যাট করবেন শান্ত?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   269 বার পঠিত

নতুন পজিশনে ব্যাট করবেন শান্ত?

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করবেন কারা? এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা রয়েছে। দুই ওপেনারের একজন এনামুল হক বিজয় হতে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। তবে অন্য ওপেনার নিয়ে গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে, বিজয়ের সঙ্গী হতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশ ছাড়ার আগে ওপেনিং নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্ট শুরুর আগে সোমবার (১৬ জুন) অবশ্য গণমাধ্যমের সঙ্গে আলাপে নিজের ব্যাটিং পজিশন নিয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। বলেছেন, ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্নের শান্তর জবাব, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, সেটা কালকেই বলতে চাই। কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনও খারাপ। ডেভেলপ করছে, ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারব।’

এদিকে গলের উইকেট স্পিনবান্ধব। যার ফলে বাংলাদেশের ব্যাটারদের জন্য তা চ্যালেঞ্জিং হতে পারে বলে মত অধিনায়ক শান্তর, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।’

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই টেস্টের মধ্য দিউয়েই শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) নতুন চক্র।

Facebook Comments Box

Posted ২:১০ পিএম | সোমবার, ১৬ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।