ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরানুর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   361 বার পঠিত

দ্রুততম মানবের মুকুট ফিরে পেলেন ইমরানুর

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ইমরানুর রহমান। গত সাত-আট মাস ছিলেন ট্র্যাকের বাইরে। চোটের কারণে শেষ করতে পারেননি নিয়ে গত বছর প্যারিস অলিম্পিকের দৌড়।

তবে দীর্ঘ লড়াই শেষে ট্র্যাকে ফিরেছেন ইমরানুর। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় অ্যাথলেটিকসের সামার মিটে অংশ নিয়ে আবার দেশের দ্রুততম মানব হয়েছেন ৩২ বছর বয়সি এই স্প্রিন্টার।

 

গত ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানবের মুকুট হারিয়েছিলেন ইমরান। তার অনুপস্থিতিতে দ্রুততম মানবের খেতাব ফিরে পান মোহাম্মদ ইসমাইল। সেই ইসমাইলকে হারিয়েই আজ আবার দেশের দ্রুততম মানব হলেন ইমরানুর।

তিন বছরের ব্যবধানে দেশের অন্যতম সেরা স্প্রিন্টারের খেতাব জিতেছেন যুক্তরাজ্য প্রবাসী এই ক্রীড়াবিদ। ১০০ মিটারে জাতীয় রেকর্ড গড়েছেন। টানা তিনবার হয়েছেন দ্রুততম মানব।

২০২৩ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে সেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমরানুর। এছাড়া লন্ডনের একটি মিটে ১০.১১ সেকেন্ডে দৌড়ে গড়েছিলেন নতুন রেকর্ড। এই টাইমিং এখন বাংলাদেশের জাতীয় রেকর্ড হিসেবেও গণ্য হচ্ছে।

Facebook Comments Box

Posted ২:৩৬ পিএম | শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।