শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন

কালজয়ী চলচ্চিত্র ‘দ্য গডফাদার’ ও ‘অ্যাপোক্যালিপস নাউ’-খ্যাত অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভাল আর নেই। গত ১৫ ফেব্রুয়ারি ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর। নিউ ইয়র্ক টাইমসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে অভিনেতার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী লুসিয়ানা দুভাল।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সারাবিশ্বের কাছে তিনি ছিলেন একজন একাডেমি পুরস্কারজয়ী অভিনেতা, পরিচালক ও তুখোড় গল্পকার। আমার কাছে এককথায় তিনিই ছিলেন সব।’

যোগ করে লুসিয়ানা আরও বলেন, ‘নিজের কাজকে তিনি যতটা ভালোবাসতেন, ঠিক ততটাই ভালোবাসতেন তাঁর অভিনীত চরিত্রগুলো। সেই সঙ্গে ভালো খাবার আর আড্ডায় মেতে থাকতে তিনি ভীষণ পছন্দ করতেন।’

তিনি বলেন, ‘বব তাঁর অসংখ্য চরিত্রের প্রতিটিতে নিজের সবটুকু উজাড় করে দিতেন। মানবতার সত্য চরিত্রগুলো তিনি ফুটিয়ে তুলতেন। এভাবে তিনি আমাদের সবার জন্য চিরস্থায়ী ও অবিস্মরণীয় কিছু স্মৃতি রেখে গেছেন।’

ছয় দশকের দীর্ঘ পেশাজীবনে অন্তত ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন ডুভাল। এর মধ্যে ‘দ্য গডফাদার’-এ মাফিয়া উপদেষ্টা ও ‘অ্যাপোক্যালিপস নাউ’-এ এক শক্তিশালী সেনা কর্মকর্তার চরিত্রে তাঁকে দেখা গেছে।

ক্যারিয়ারে ৭ বার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে একজন বিপর্যস্ত কান্ট্রি সিঙ্গারের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতেছিলেন। যখন তিনি হলিউড ক্লান্ত হয়ে পড়ছিলেন, তখন তিনি নিজেই ছবি পরিচালনায় নাম লেখান।

‘দ্য অ্যাপোস্টল’ নামে একটি ছবি তিনি নিজের লেখা গল্পে পরিচালনা করেছিলেন। সেখানে তিনি একজন ধর্ম-প্রচারকের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি একটি অপরাধ করার পর লুইজিয়ানায় নতুন জীবন শুরু করেন। ডুভালের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ‘দ্য গডফাদার’ ছবির সহঅভিনেতা আল পাচিনো।

তিনি বলেন, ‘লোকে যেমনটা বলে, তিনি ছিলেন একজন জন্মগত অভিনেতা; অভিনয়ের সঙ্গে তাঁর আত্মিক টান, তাঁর প্রজ্ঞা এবং অসাধারণ প্রতিভা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁকে খুব মিস করব।’

Facebook Comments Box

Posted ১:২৮ পিএম | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।