ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুঃসংবাদের পর সুখবর পেলেন জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   314 বার পঠিত

দুঃসংবাদের পর সুখবর পেলেন জ্যোতিরা

সপ্তাহখানেকের ব্যবধানে দুটি খবর—নিগার সুলতানা জ্যোতিদের জন্য একটি সুখের, অন্যটি মন খারাপের। নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়ার কষ্ট ওয়ানডের উন্নতিতে সারতে পারে টাইগ্রেসরা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে একধাপ এগিয়ে সপ্তমে চড়েছে বাংলাদেশ।

বুধবার নারী ওয়ানডে র‍্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেখানে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর পারফরম্যান্সের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। আগের দুই বছরের (২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সের ৫০ ভাগ হিসাব করা হয়েছে। ওই হিসেবেই জ্যোতিদের বাজিমাত।

সবশেষ এক বছরে তারা খেলেছে ১১টি ওয়ানডে। সাফল্যের হার বেশ ভালো। সাতটি জয়ের বিপরীতে চারটিতে হার। তাতেই একধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে বাংলাদেশ
র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। সবশেষ এক বছরে তারা খেলেছে ১১টি ওয়ানডে। সাফল্যের হার বেশ ভালো। সাতটি জয়ের বিপরীতে চারটিতে হার। তাতেই একধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। জ্যোতিদের উত্থানে জায়গা হারিয়েছে ওয়েষ্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান মেয়েরা দুই ধাপ পিছিয়ে আছেন নয় নম্বরে।

একধাপ এগিয়েছে পাকিস্তানের মেয়েরাও। তারা এখন আট নম্বরে। জ্যোতিদের থেকে তাদের রেটিং (৭৮) মোটে ১ কম। তবে তালিকায় শীর্ষ ছয়ে পরিবর্তন আসেনি। এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। দুই, তিন, চার, পাঁচ ও ছয়ে যথাক্রমে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশ ও পাকিস্তান। নয় ও দশে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

Facebook Comments Box

Posted ৬:২৮ এএম | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।