ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দক্ষিণ আফ্রিকার বুকে কাঁপন ধরিয়েও ১১ রানে হার নামিবিয়ার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বুকে কাঁপন ধরিয়েও ১১ রানে হার নামিবিয়ার

২২৯ রানের পাহাড়সম লক্ষ্য। জবাবে শুরু থেকেই ঝড়। একপর্যায়ে মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্য জয় পেতে যাচ্ছে নামিবিয়া। কিন্তু শেষ মুহূর্তের চাপ সামলে মাত্র ১১ রানের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও কনর এস্টারহুইজেন। উদ্বোধনী জুটিতে মাত্র ৭০ বলে ১৫৬ রান যোগ করেন তারা।

এস্টারহুইজেন ৪০ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৬টি চার ও ৮টি ছক্কায় সাজানো তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ২২০।

অন্যদিকে প্রিটোরিয়াস ছিলেন আরও ভয়ংকর। ৫৩ বলে ১০১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা।

১১.৩ ওভারে এস্টারহুইজেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জান বাল্ট। পরে মাত্র ৩ রান করে ডেওয়াল্ড ব্রেভিসও ফেরেন বাল্টের বলে।

শেষদিকে রুবিন হারম্যানের ২৬ রান এবং অন্য ব্যাটারদের ছোট ছোট অবদানে ২২৮ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

জবাবে নামিবিয়ার ঝড়

২২৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের শুরু থেকেই চাপে ফেলে নামিবিয়া।

লরেন স্টেইনক্যাম্প ও জান ফ্রাইলিঙ্কের ব্যাটে দুর্দান্ত শুরু পায় তারা। মাত্র ৬.১ ওভারেই দলীয় সংগ্রহ ৬৭ রান হয়ে যায়। উদ্বোধনী জুটিতে আসে ১১৯ রান।

ফ্রাইলিঙ্ক ছিলেন দুর্দান্ত আগ্রাসী। মাত্র ২৮ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩৬ বলে ৭২ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

স্টেইনক্যাম্পও তুলে নেন ঝোড়ো ফিফটি। ৪৪ বলে ৬১ রান করে চোটের কারণে মাঠ ছাড়েন তিনি।

এরপর অধিনায়ক জেরহার্ড এরাসমাসের অপরাজিত ৩০ রান ও রুবেন ট্রাম্পেলম্যানের ১০ বলে ২১ রানের ক্যামিওতে জয়ের স্বপ্ন দেখতে থাকে নামিবিয়া।

১৮.৪ ওভারে ২০০ রানের মাইলফলক স্পর্শ করে তারা। শেষ দিকে জয়ের জন্য প্রয়োজন ছিল দ্রুত রান।

কিন্তু অভিজ্ঞতা দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ওভারে প্রয়োজনীয় রান তুলতে পারেনি নামিবিয়া।

নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৭ রানেই থামে তাদের ইনিংস।

ফলে ১১ রানের রোমাঞ্চকর জয় পায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার হয়ে নকোবানি মোকোয়েনা নেন ২ উইকেট। একটি উইকেট পান আন্দিলে সিমেলান।

এই জয়ের ফলে সিরিজের ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

Posted ৭:০০ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।