| বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 198 বার পঠিত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটজন এবং ঢাকার বাইরে পাঁচজন মারা যান। এ সময় সারাদেশে ২ হাজার ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৫৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২১৩ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৭৪ জন এবং সারাদেশে ১৩২ জন।
চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬ হাজার ৪২৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫১ হাজার ২৭ জন ও সারাদেশে ৫৫ হাজার ৪০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
বর্তমানে সারাদেশে মোট সাত হাজার ৮২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৫৮০ জন এবং ঢাকার বাইরে চার হাজার ২৪৫ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
Posted ১:০৭ পিএম | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।