নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে উৎসে কর কর্তন, পিএসআর যাচাই ও আয়কর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ কর অঞ্চল-২-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কর অঞ্চল-২-এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুসমিতা।
সভায় বক্তব্য দেন রেঞ্জ-৪-এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক, জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পিসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, পিএসআর যাচাইয়ের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়। বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় আনা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করাই এর মূল লক্ষ্য।
এ সময় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে কর পরিশোধের আহ্বান জানানো হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আয়কর, উৎসে কর কর্তন ও পিএসআর যাচাইসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
Posted ১২:৩২ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।