ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ট্রাম্পের হুমকি: আমি গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি হবে

  |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   150 বার পঠিত

ট্রাম্পের হুমকি: আমি গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি হবে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস যদি তাকে অভিযুক্ত করে তা হলে তার পরিণতি হবে বিপর্যয়কর। তিনি যুক্তরাষ্ট্রে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকিও দেন।

ট্রাম্প বলেন, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ অর্থ লেনদেনের মামলায় যদি তাকে অভিযুক্ত ও আটক করা হয় তা হলে তা মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। ট্রাম্প বলেন, যখন সবাই জানে যে, কোনো অপরাধ হয়নি,  তখন একজন সাবেক প্রেসিডেন্টকে অপরাধের দায়ে কোন ধরনের ব্যক্তি অভিযুক্ত করতে পারেন? ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

গত সপ্তাহে ট্রাম্প গ্রেফতারের আশঙ্কা করেছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তার মুখ বন্ধ করার জন্য। এই বিষয়টি পরে প্রকাশ হয়ে পড়ে এবং নির্বাচনের আগে এভাবে ঘুষ দিয়ে অপরাধী তার বিরুদ্ধে তদন্ত এবং সাক্ষ্য গ্রহণ চলছে। —রয়টার্স

Facebook Comments Box

Posted ২:০৭ এএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।