ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টেইলর সুইফটের বিয়েতে কড়া গোপনীয়তা, অতিথিদের মানতে হবে বিশেষ নিয়ম

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

টেইলর সুইফটের বিয়েতে কড়া গোপনীয়তা, অতিথিদের মানতে হবে বিশেষ নিয়ম

বিশ্বসংগীতের আলোচিত তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আগামী ৩ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এই তারকা জুটি। তবে পুরো আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, আগামী জুলাইয়ের শুরুতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুটি আলাদা আয়োজনের পরিকল্পনা রয়েছে—একটি প্রায় ১০০ অতিথিকে নিয়ে, আরেকটি প্রায় দেড় হাজার অতিথির উপস্থিতিতে।

বাগদানের পর দেওয়া কয়েকটি সাক্ষাৎকারে টেইলর মজা করে বলেছেন, তার বিয়ের অতিথি তালিকা বেশ দীর্ঘ হবে।

অন্যদিকে ট্রাভিস ইঙ্গিত দিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে সংগীতের বিশেষ আয়োজন থাকবে। কিন্তু বিয়ের তারিখ, ভেন্যু কিংবা অনুষ্ঠান জনসমক্ষে কীভাবে তুলে ধরা হবে—এসব বিষয়ে এখনো রহস্য বজায় রেখেছেন এই তারকা জুটি।

মার্কিন একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, গোপনীয়তা রক্ষার্থে কোনো ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি কাউকে। বিয়ের খবরসহ বিভিন্ন তথ্য ডাতে ফাঁস না হয় এজন্য অতিথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অতিথিদের জন্য নির্ধারিত কঠোর নিয়ম।

জানা গেছে, অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রত্যেক অতিথিকে একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ)-এ সই করতে হতে পারে। এর মাধ্যমে বিয়ের কোনো ছবি, ভিডিও কিংবা অনুষ্ঠানের ভেতরের কোনো তথ্য প্রকাশ বা ফাঁস করা যাবে না। পুরো আয়োজনের গোপনীয়তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ছাড়া অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তাব্যবস্থাও রাখা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অতিথিদের নাম প্রকাশ করা হয়নি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, সম্ভাব্য অতিথি তালিকায় থাকতে পারেন এড শিরান, সেলেনা গোমেজ, গিগি হাদিদ, কারা ডেলেভিঞ্জেন, সাবরিনা কারপেন্টারসহ বিনোদন ও ক্রীড়াজগতের আরও অনেক পরিচিত তারকা।

প্রসঙ্গত, প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। রোমান্টিক ছবি শেয়ার করে টেইলর সুইফট লেখেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’

এরপর থেকেই অনুরাগীরা তাদের প্রিয় তারকার বিয়ের দিনটির অপেক্ষায় রয়েছেন।সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

Facebook Comments Box

Posted ৫:৫৬ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।