ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

টি২০তে বাদ তাসকিন-শামীম, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   59 বার পঠিত

টি২০তে বাদ তাসকিন-শামীম, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার টি–টোয়েন্টি লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ দল। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর। রোববার সন্ধ্যায় সিরিজের প্রথম দুই টি–টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে একমাত্র চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি। লিটন দাসের নেতৃত্বে দলটির বাকি সদস্যরা অপরিবর্তিত রাখা হয়েছে।

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। বাকি দুই ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তিনটা ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও সাইফ উদ্দিন।

Facebook Comments Box

Posted ২:২৪ পিএম | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।