নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইগাতি থানা পুলিশ। এ সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭৬ হাজার টাকা।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মদ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১২:৫৭ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।