নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ মে ২০২৫ | প্রিন্ট | 291 বার পঠিত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ধারা ৬৮ (১) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধি, ২০০৮ এর ধারা ৭৬ (২) অনুসরণ করে জি-টু-জি ভিত্তিতে গম সংগ্রহের জন্য নীতিগতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে।
এছাড়াও, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ধারা ৮৩ (১) (ক) অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গম সংগ্রহ প্রক্রিয়ার সময়সীমা হ্রাস করার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Posted ১:৩৫ পিএম | মঙ্গলবার, ২০ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।