শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চিপ তৈরিতে আইফোনের নতুন সিদ্ধান্ত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

চিপ তৈরিতে আইফোনের নতুন সিদ্ধান্ত

­বছর ঘোরার আগেই অ্যাপল ভক্তরা নতুন গ্যাজেট পেতে উন্মুখ হয়ে খোঁজখবর করেন। আসছে বছরেও তারই ধারাবাহিকতা থাকবে, সেটাই স্বাভাবিক। বলতে গেলে কিছু না কিছু চমক থেকে আইফোন ভক্তদের বঞ্চিত করে না অ্যাপল।

এবারে বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে এই জনপ্রিয় সংস্থা। চিপ তৈরিতে আলোচিত নাম ইনটেল, অর্থাৎ অ্যাপল গ্যাজেটের জন্য চিপ তৈরি করবে ইনটেল। আইফোনে ব্যবহৃত চিপ তৈরিতে এমন বড় সিদ্ধান্ত নিতে পারে অ্যাপল কর্তৃপক্ষ।

বিখ্যাত চিপ নির্মাতা সংস্থা ইনটেল ভবিষ্যতে তৈরি করতে পারে আইফোনের জন্য দুর্দান্ত গতির চিপ।

এবার শুধু আইফোন নয়, ম্যাকে ব্যবহৃত চিপ তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের এই চিপমেকার সংস্থা। কিছুদিন ধরে এমন তথ্য জায়গা করে নিয়েছে বিখ্যাত কয়েকটি প্রযুক্তি বিশ্লেষণের খবরে।

খ্যাতনামা প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুয়ো বলেন, অ্যাপল ব্র্যান্ডের এম সিরিজের চিপ তৈরির কাজ ২০২৭ সাল থেকে শুরু করতে পারে ইনটেল। কয়েকটি রিপোর্ট দাবি করে একই কথা বলেছে। জানা গেছে, শুধু আইফোনের জন্য নয়; অ্যাপলের অন্যসব ডিভাইসে ব্যবহৃত চিপ নির্মাণ করবে ইনটেল। এমন খবর চিপ তৈরির উদ্ভাবনাকে নতুন উন্মাদনা দিয়েছে।

অ্যাপল পণ্য গবেষকরা বলছেন, অ্যাপলের জন্য এম সিরিজের এম-সেভেন চিপ তৈরির পরিকল্পনা নিয়েছে ইনটেল। এই চিপ ব্যবহার করে তৈরি হবে নতুন মডেলের ম্যাক বা আইপ্যাড। নতুন চিপে
তৈরি এসব গ্যাজেট আসতে খুব বেশি সময় প্রয়োজন হবে না। অন্যদিকে, এম সিরিজের সঙ্গে আইফোনের কয়েকটি মডেলে ব্যবহৃত এ সিরিজের চিপ তৈরির দায়িত্ব নিতে পারে ইনটেল।

আইফোনের ভবিষ্যতের ই সিরিজের সব মডেল তৈরিতে এসব চিপ ব্যবহৃত হবে।
অনেক দিন ধরেই অ্যাপল ব্র্যান্ডের জন্য ডিভাইসের চিপ তৈরির জোগান দিয়ে আসছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং সংস্থা।
ইনটেল যদি অ্যাপলের জন্য চিপ তৈরি শুরু করে, সে ক্ষেত্রে আইফোন, আইপ্যাড, ম্যাকের মতো কয়েকটি ডিভাইসের গতিতে বৈচিত্র্য আসবে।

Facebook Comments Box

Posted ১১:১৩ এএম | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।