নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | প্রিন্ট | 367 বার পঠিত
চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়াম আইপিএল দল চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ। যে মাঠের সবকিছু হাতের তালুর মতো চেনার কথা মহেন্দ্র সিং ধোনিদের। সে মাঠেই এবার এক অচেনা অভিজ্ঞতা হলো দলটির। একটি-দুটি নয়, প্রথমবারের মতো ঘরের মাঠে টানা পঞ্চম হারের সাক্ষী হয়েছে তারা। আর তাতে প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে দলটি।
বুধবার (৩০ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে ধোনির দোল। চেন্নাই এদিন আগে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করে ১৯০ রান। পাঞ্জাব সেটি পেরিয়ে যায় দুই বল বাকি থাকতে।
চেন্নাইয়ের হয়ে এদিন ব্যাট হাতে স্যাম কারান (৮৮) ও ডেওয়াল্ড ব্রেভিস (৩২) ছাড়া আর কেউ বিশ পর্যন্তও যেতে পারেননি।
ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিকসহ পাঁচ বলের মধ্যে চার উইকেট নিয়ে চেন্নাইয়ের সর্বনাশ করেন পাঞ্জাবের অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
রান তাড়ায় নেমে পাঞ্জাবের পক্ষে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছে অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
১০ ম্যাচে দুই জয় ও আট হারে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে চেন্নাই। এখনও চারটি ম্যাচ বাকি আছে দলটির। অন্যদিকে এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে পাঞ্জাব।
Posted ৩:৩৪ এএম | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।