ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুই কারবারি গ্রেপ্তার

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে ১১ লাখ টাকা মূল্যের ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শনিবার র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শেরপুরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) ও একই জেলার ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারা জানতে পারে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরের দিকে নেওয়া হচ্ছে। পরে ভবানীপুর বাজারে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের স্থানীয় হুমায়ুনের দোকানের সামনে চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশি চলাকালে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে র‌্যাব সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে গাড়িটি তল্লাশি করে ৪২৯ বোতলে থাকা ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় সুমন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৮ এএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।