শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

  |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   170 বার পঠিত

ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এই ঘটনা ঘটেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গেছে।

রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

Facebook Comments Box

Posted ১:১৪ পিএম | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।