ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কোহলির টানা ও ঋতুরাজের প্রথম সেঞ্চুরিতে বিশাল পুঁজি ভারতের

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

কোহলির টানা ও ঋতুরাজের প্রথম সেঞ্চুরিতে বিশাল পুঁজি ভারতের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে টানা সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। জোড়া সেঞ্চুরিতে প্রোটিয়াদের সামনে ৫ উইকেটে ৩৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ভারত।

এই সিরিজ দিয়ে কিংবদন্তি বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন- এতো সহজে ফুরিয়ে যাওয়ার পাত্র নন তিনি। টেস্ট ও আন্তর্জাতিক টি-২০ ছেড়েছেন তিনি। সাত মাস পর অক্টোবরে পার্থে ওয়ানডে খেলতে নেমে শূন্য করেছিলেন। পরের ম্যাচে অ্যাডিলেডেও শূন্য। শেষ ধরে নেওয়া হয়েছিল তার ওয়ানডে ক্যারিয়ার। সিডনিতে অপরাজিত ৭৪ রান করে বার্তা দিয়েছিলেন বিরাট। এবার তুলে নিলেন টানা দুই সেঞ্চুরি।

শহীদ বীর নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত। প্রথম ম্যাচে ফিফটি পাওয়া সাবেক অধিনায়ক রোহিত শর্মা ১৪ রান করে ফিরে যান। শুভমন গিলের ইনজুরিতে ওয়ানডে অভিষেক হওয়া জশস্বী জয়সোয়াল দ্বিতীয় ম্যাচে ৩৮ বলে ২২ রানের ইনিংস খেলেন। ১০ম ওভারে ৬২ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

সেখান থেকে তিনে নামা কোহলি ও চারে নামা ঋতুরাজ ১৯৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে খেলতে নামা ঋতু ৮৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১২টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম সেঞ্চুরির পথে কোহলি ৯৩ বল খেলে সাতটি চার ও দুটি ছক্কায় ১০২ রান করেছেন। প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

শেষটায় রান বাড়িয়ে নেওয়ার কাজটা দুর্দান্তভাবে করেছেন কেএল রাহুল। পাঁচে ব্যাটিংয়ে নামা এই উইকেটরক্ষক ৪৩ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন তিনি। রবীন্দ্র জাদেজা ২৭ বলে ২৪ রান যোগ করেন। ১০ ওভারে ৬৩ রান দিয়ে মার্কো ইয়ানসেন ২ উইকেট তুলে নেন। নান্দ্রি বার্গার ও এনগিডি লুঙ্গি দুটি করে উইকেট নেন।

Facebook Comments Box

Posted ১:৫৮ পিএম | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।