ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এখন থেকে ‘বাজার’ ঠিক করবে ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   388 বার পঠিত

এখন থেকে ‘বাজার’ ঠিক করবে ডলারের দাম

এখন থেকে ‘বাজার’ ঠিক করবে মার্কিন ডলারের দাম- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।তিনি বলেছেন, ‘আশা করছি, দাম এখনকার দামের আশপাশে থাকবে।’

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।

ডলারের দাম বাজারভিত্তিক করা নিয়ে আইএমএফের সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের আলোচনা চলছিল। মূলত সে কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না। এর মধ্যে গতকাল (মঙ্গলবার) জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে চলমান ৪৭০ কোটি ডলারে ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ।

গভর্নর আজ (বুধবার) থেকেই বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালুর ঘোষণা দেন, যা আইএমএফের অন্যতম শর্ত ছিল।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার এখন ভালো সময়। কারণ, এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।’

Facebook Comments Box

Posted ৫:৩০ পিএম | বুধবার, ১৪ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।