ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইইউতে যোগদানের পথে ইউক্রেন, দেরি না করার আহ্বান জেলেনস্কির

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   220 বার পঠিত

ইইউতে যোগদানের পথে ইউক্রেন, দেরি না করার আহ্বান জেলেনস্কির

ইউক্রেন অবশ্যই ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়ারশ সিকিউরিটি ফোরামে এক ভাষণে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, ইউক্রেনকে অবশ্যই ইইউতে যোগ দিতে হবে এবং তা হবেই। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। যা যা প্রয়োজন, সবই করছি। তবে ইউক্রেনের সদস্যপদ প্রক্রিয়া যেন কোনো একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বিলম্বিত না হয়—এটাই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই রাশিয়ার ওপর কোনো নির্ভরশীলতা এড়াতে হবে।

রাশিয়ার আগ্রাসনের শুরুর পর, অর্থাৎ ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেন ইইউ সদস্যপদের জন্য আবেদন করে। এরপর ডিসেম্বর ২০২৩-এ ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের যোগদানের আলোচনার অনুমোদন দেয়।

পরে জুন ২০২৪-এ ইউরোপীয় কমিশন ইউক্রেন ও মলদোভার সংস্কার কার্যক্রমকে ইতিবাচক মূল্যায়ন করে। এর ভিত্তিতে ব্রাসেলস আলোচনার কাঠামো অনুমোদন করে।

তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়া প্রক্রিয়াটিকে আটকে দেয়।

এদিকে, লিথুয়ানিয়া একটি বিকল্প আলোচনার প্রস্তাব করেছে, যা বুদাপেস্টের আপত্তি পাশ কাটিয়ে ইউক্রেনের ইইউ যোগদানের পথ সহজ করতে পারে।

Facebook Comments Box

Posted ৪:১৪ পিএম | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।