| মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 258 বার পঠিত

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক।
গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ব্লুমবার্গের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
গত বছরের ডিসেম্বরে এই তালিকায় মাস্ককে ছাড়িয়ে শীর্ষে ওঠেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
প্রায় ২ মাস তালিকার দ্বিতীয় স্থানে থাকার পর সোমবার ব্লুমবার্গ জানায়, টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় মাস্ক আবারও তার পুরনো অবস্থান ফিরে পেয়েছেন।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, সোমবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের সম্পদ বেড়েছে।
৫১ বছর বয়সী ইলন মাস্ক টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।
Posted ৮:০২ এএম | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।