ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৩০ জুন পর্যন্ত রাতের আকাশে যেসব গ্রহ ও মহাজাগতিক দৃশ্য দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   597 বার পঠিত

৩০ জুন পর্যন্ত রাতের আকাশে যেসব গ্রহ ও মহাজাগতিক দৃশ্য দেখা যাবে

এখন সন্ধ্যার আকাশ বেশ আলোকিত থাকে। আর তাই মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত বাংলাদেশের আকাশে বেশ চমক দেখা যাচ্ছে। এ সময় যাঁরা আকাশ পছন্দ করেন, তাঁদের জন্য এক অসাধারণ সময় বলা যায়। এই মাসে যেমন পূর্ণিমা ও অমাবস্যার চক্র রয়েছে, তেমনি বেশ কিছু উজ্জ্বল তারা, তারামণ্ডল আর গ্রহ দৃশ্যমান হবে আকাশে।

গ্রহের আনাগোনা
জুন মাসের পুরো সময়টায় ঢাকার আকাশে বেশ কয়েকটি গ্রহের উপস্থিতি দেখা যাবে। ১২ জুন শুক্র গ্রহ অ্যাপহেলিয়ন অবস্থানে থাকবে। এই অবস্থান মানে সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে মঙ্গলগ্রহ। ২২ জুন চাঁদের সঙ্গে শুক্র গ্রহের একটি সুন্দর সংযুক্তি দেখা যাবে। শনিগ্রহ মাসের বাকিটা সময় ভোরের আকাশে দৃশ্যমান থাকবে। ১৯ জুন চাঁদ, শনি ও নেপচুন গ্রহের নিকটবর্তী অবস্থান দেখা যাবে। একই দিন চাঁদের সঙ্গে শনি গ্রহের সংযুক্তি দেখা যাবে। ভোরের আকাশে এই দৃশ্য ভালোভাবে দেখার সুযোগ মিলবে।

মঙ্গলগ্রহ জুন মাসের শেষ দিকে ভোরের আকাশে দৃশ্যমান হবে। ৩০ জুন চাঁদ ও মঙ্গলের একটি সংযুক্তি ও নিকটবর্তী অবস্থান দেখা যাবে। বৃহস্পতি গ্রহ ২৪ জুন সৌর সংযুক্তিতে থাকবে বলে দৃশ্যমান হবে না। তবে মাসের শেষে ক্ষীণ উপস্থিতি লক্ষ করা যাবে। বুধ গ্রহকে মাসের শেষ সপ্তাহে সন্ধ্যার আকাশে দেখা যাবে। ২৭ জুন চাঁদ ও বুধের সংযুক্তির দৃশ্য দেখা যেতে পারে।

জুন মাসে বেশ কিছু তারামণ্ডল ও মহাজাগতিক দৃশ্য খালি চোখে বা ছোট টেলিস্কোপে দেখা যাবে। মেসিয়ার ৯২ গ্লোবুলার ক্লাস্টারটি ১১ জুন ভালোভাবে দেখা যাবে। এটি হারকিউলিস তারামণ্ডলে অবস্থিত। এনজিসি ৬৩৮৮ ও এনজিসি ৬৩৯৭ গ্লোবুলার ক্লাস্টার ১৫ ও ১৬ জুন ভালোভাবে দেখা যাবে। বাটারফ্লাই ক্লাস্টার নামে পরিচিতি এম ৬ তারকাপুঞ্জ দেখা যাবে ১৬ জুন। এটি বৃশ্চিক তারামণ্ডলে অবস্থিত ও প্রজাপতির ডানার মতো দেখতে। আইসি ৪৬৬৫ তারকাপুঞ্জ দেখা যাবে ১৮ জুন। টলেমি ক্লাস্টার হিসেবে আলোচিত এম ৭ তারকাপুঞ্জ ২০ জুন ভালোভাবে দেখা যাবে। এটি বৃশ্চিক তারামণ্ডলে অবস্থিত। লেগুন নেবুলা হিসেবে পরিচিতি এম৮ তারকাপুঞ্জ ২২ জুন দেখা যাবে। এটি ধনু তারামণ্ডলে অবস্থিত।

উল্কা বৃষ্টির খোঁজ
জুন মাসে দুটি উল্কা বৃষ্টিও দেখা যাবে। যদিও তীব্রতা কম হতে পারে। ১০ জুন ভোরের আকাশে কিছুটা এরিটিড উল্কা বৃষ্টি ও ২৭ জুন জুন বুটিড উল্কা বৃষ্টি দেখা যাবে।

চন্দ্র চক্র
১১ জুন আকাশে যে চাঁদ দেখা যাবে তাকে শৌখিন জ্যোতির্বিদেরা স্ট্রবেরি মুন বলে থাকেন। এদিন চাঁদ কিছুটা বড় ও লাল বা কমলা আভা যুক্ত হবে। ১১ জুন পূর্ণিমা ও ২৫ জুন অমাবস্যা হবে। ১৯ জুন চাঁদ শেষ কোয়ার্টারে প্রবেশ করবে। ২৩ জুন চাঁদ পেরিজিতে (পৃথিবীর সবচেয়ে কাছে) ও ২৫ জুন পেরিহেলিয়নে (সূর্যের সবচেয়ে কাছে) থাকবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, ইন দ্য স্কাই ও স্কাই ম্যাপস

Facebook Comments Box

Posted ৪:৩৫ পিএম | মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।