| বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট | 138 বার পঠিত

কয়লা সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। মঙ্গলবার (১৬ মে) রাত ৯টা ১০ মিনিটে এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। এরই মধ্যে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটি।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
আমদানি করা কয়লার সংকটে বার বার হোঁচট খাচ্ছে রামপালের কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদন। এর আগে কয়লা সংকটের কারণে গত ২৪ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ ছিল এ কেন্দ্রে। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে আবারও উৎপাদন শুরু হলো।
তথ্য বলছে, জুনেই চালু হওয়ার কথা রামপালের দ্বিতীয় ইউনিট। সেক্ষেত্রে দুটি ইউনিট চালাতে প্রতিদিন ১০ হাজার টন কয়লার প্রয়োজন হবে। তাই ইন্দোনেশিয়া থেকে ৬ লাখ টন কয়লার ক্রয়াদেশ দেয়া হয়েছে। পাইপলাইনে আছে আরও ৬০ লাখ টন কয়লা।
Posted ২:৩০ এএম | বুধবার, ১৭ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।