| মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ | প্রিন্ট | 250 বার পঠিত
৫ জুলাই ২০২২,
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কুচকাওয়াজে গুলিতে ছয়জনের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারীর নাম রবার্ট ই ক্রিমো-৩ (২২)। খবর বিবিসি।
এ ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। একটি ছাদ থেকে এ হামলা চালানো হয়।
চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে অন্তত একটি হামলা হয়েছে। এদিকে এ ঘটনায় হতবাক প্রেসিডেন্ট বাইডেন।
হামলার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের মানহাট থেকে হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও সন্দেহবশত তাকে আটক করে পুলিশ কিন্তু গ্রেফতারের পর সে হামলার কথা স্বীকার করে।
কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের ওপর হামলার আগে হামলাকারী

ইউ এস পুলিশ
বেশ কয়েকবার ফাঁকা গুলি চালায়। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে একটি পূর্ব-নির্ধারিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যে ঘটনাটি ভেস্তে যায়।
Posted ২:১৩ পিএম | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।