শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যাবজ্জীবন দন্ডাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী খুনির আপীল

  |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   213 বার পঠিত

নিউজিল্যান্ডের দুটি মসজিদে ২০১৯ সালে হামলা চালিয়ে ৫১ জনের হত্যাকারি অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী তার দোষী সাব্যস্ত হওয়া ও যাবজ্জীবন কারাদন্ডাদেশের বিরুদ্ধে আদালতে আপিল করেছে। মঙ্গলবার একজন আদালত কর্মকর্তা এএফপিকে একথা জানান।
আধা-স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ব্রেন্টন ট্যারান্ট ২০১৯ সালের মার্চ মাসে দুটি মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের সময় মুসল্লিদের উপর হামলা চালানোর পর, হত্যাকান্ডের ভিডিও সরাসরি সম্প্রচার করে। ট্যারেন্টের ওই হামলায় নিহত শিশু, নারী ও বৃদ্ধ সবাই ছিল মুসলিম। ২০২০ সালে ট্যারেন্টকে ৫১টি হত্যা ও ৪০টি হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত এবং প্যারোলের সম্ভাবনা ছাড়াই যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়। নিউজিল্যান্ডে এই প্রথমবারের মতো কাউকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার প্রধান বিচারপতির কার্যালয়ের মুখপাত্র লিজ কেনেডি বলেন, দন্ডাদেশ ও রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১০ পিএম | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(567 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।