শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সংবর্ধনা

  |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   92 বার পঠিত

বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় সোমবার জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম এ সংবর্ধনার আয়োজন করে।

সংগঠনের সভাপতি তারিক চৌধুরী দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বদিউল আলমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্র নায়ক হেলাল খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা আবদুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ সবুজ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতেন, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমদ, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ সভাপতি,  সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র জাসাস আহবায়ক ইঞ্জিনিয়ার সাইয়েম, সদস্য সচিব জাহাঙ্গীর সরোয়ার্দী, যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আতিকুল হক আহাদ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, মাসুদ রানা, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এজেডএম জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত  হোসেন রাজু, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, মহানগর বিএনপি নেতা আব্দুল মান্নান হোসাইন, যুবনেতা মাজহারুল ইসলাম জনি, সেচ্ছাসেবক দলের নেতা নুর আলম, শরিফ হোসেন, রাশেদ রহমান, শহিদ উল্লাহ, যুবনেতা আহসান উল্লাহ মামুন, আল মামুন সবুজ, আবদুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম মনির, মোহাম্মদ হারুন, বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী, নাসির উদ্দীন, মন্জুর মোর্শেদ, নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবির, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দীন প্রমূখ ।

সভায় বক্তারা যুক্তরাষ্ট্র থেকে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনসহ মোট ৩ জনকে বিএনপির কেন্দীয় নির্বাহী কমিটিতে নির্বাচিত করায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ২:৫৬ এএম | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।