বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বার্মিংহামের একটি মসজিদে নামাজ পড়ে বাসায় ফেরার পথে তাঁর গায়ে আগুন দিল যুবক

  |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   81 বার পঠিত

বার্মিংহামের একটি মসজিদে নামাজ পড়ে বাসায় ফেরার পথে তাঁর গায়ে আগুন দিল যুবক

যুক্তরাজ্যের বার্মিংহামের একটি শহরে মসজিদে নামাজ পড়ে বাসায় ফেরার পথে এক প্রবীণ ব্যক্তি (৭০) হামলার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেন এক যুবক। হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হামলায় জড়িত সন্দেহে এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, শেনস্টোন সড়কে দাঁড়িয়ে ওই প্রবীণের সঙ্গে বাদানুবাদ করছেন এক যুবক। একপর্যায়ে ভুক্তভোগীর জ্যাকেটে আগুন ধরিয়ে দেন তিনি। এ সময় ওই প্রবীণকে ব্যাথায় চিৎকার করতে শোনা যায়। পরে উদ্ধার করে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আশা করা হচ্ছে, তিনি সুস্থ হয়ে উঠবেন।

এই ঘটনায় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এক যুবক ওই প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এরপর তাকে লক্ষ্য করে অজানা কোনো দ্রব্য দিয়ে স্প্রে করেন। একপর্যায়ে ওই ব্যক্তির জ্যাকেটে আগুন ধরিয়ে দেন। আগুনে তাঁর মুখ ঝলসে যায়।

ভুক্তভোগীর ভাতিজা তায়েব রিয়াজ বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে তিনি ওই মসজিদে নামাজ পড়তে যান। কখনোই কোনো সমস্যা হয়নি। আগুনে তাঁর চুল, দাড়ি ও ভ্রু খুব বেশি পুড়ে গেছে। তিনি সুস্থ হয়ে উঠুন, আমরা সেই দোয়া করছি।’

বার্মিংহাম পুলিশের কমান্ডার রিচার্ড নর্থ বলেছেন, কেন এই হামলা হয়েছে, তা বের করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

রমজান মাস শুরুর আগে মসজিদের কাছে এই ধরনের হামলার ঘটনায় যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমির খান নামের এক চিকিৎসক টুইটারে লিখেছেন, ‘এই ঘটনায় আমি অসুস্থ হয়ে পড়েছি। নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একজন প্রবীণ ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে…কী বলবো বুঝতে পারছি না। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

Facebook Comments Box

Posted ১:৩৬ এএম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।