বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাজারে চিনির কোন সংকট নেই : বাংলাদেশ ব্যাংক

  |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   212 বার পঠিত

বাজারে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া খুব শিগগিরই আরও ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। তাই কেন্দ্রিয় ব্যাংক আশা করছে যে, একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হয়ে যাবে।
সাম্প্রতিক সময়ে চিনির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ এ তথ্য জানায়। ২০২১ সালে দেশে মোট ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি করা হয়েছিল। চলতি ২০২২ সালের প্রথম নয় মাসে ইতোমধ্যে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি সম্পূর্ণ হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন। যার সিংহভাগ আমদানি করতে হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বাসসকে বলেন, সম্প্রতি দেশের বাজারে চিনির দাম বেড়েছে। সংকটের কারণে এ দাম বেড়েছে এমন কথা বলা হচ্ছে। এ তথ্য সঠিক নয়। ২০২১ সালে দেশে ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। চলতি ২০২২ সালে নয় মাসে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। অচিরেই আরও এক লাখ মেট্রিক টন চিনি আমদানি হবে।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত চিনি আমদানি হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ তদারকি করতে পারলে, চিনির দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

Facebook Comments Box

Posted ৬:১০ পিএম | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।