শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বই পড়ে জেনেছি, মুক্তিযুদ্ধের কল্পকাহিনীর নব্বই ভাগই মিথ্যা: আমির হামজা

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

বই পড়ে জেনেছি, মুক্তিযুদ্ধের কল্পকাহিনীর নব্বই ভাগই মিথ্যা: আমির হামজা

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর যে ভূমিকা এতদিন লিখা হয়েছে তা এখন পর্যন্ত মিথ্যা রচনা। আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যে সব কল্পকাহিনী লেখা এগুলোর ৯০ ভাগ মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এ কারণে আমাদের (জামায়াতকে) বিরোধী বানিয়ে রেখেছিল।’

আজ মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা আয়োজিত বিজয় র‌্যালিতে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, ‘আজকের এই বিজয়ের র‌্যালি এ কারণে যে, আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে থাকার কারণে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাঁবেদারমুক্ত করে এ দেশে স্বাধীনচেতা হিসেবে আমরা চলতে চাই। আজকের এই র‍্যালির এটাই উদ্দেশ্য। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এদেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দল-মত না থাকাই ভালো।’

বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১:২২ পিএম | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(302 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।