মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   286 বার পঠিত

ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।

শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের এ তথ‍্য জানান তিনি।

তিনি জানান, নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এখন আমি নির্বাচন কমিশনের কাছে প্রতীকের জন্য আবেদন করব এবং আমার পছন্দ ফুটবল প্রতীক। সেটার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করব।

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার আবেদনটি বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ১:০৭ পিএম | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।