বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্রথম ভারতীয় ছবি হিসেবে অস্কার জিতলো ”দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স”

  |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   210 বার পঠিত

প্রথম ভারতীয় ছবি হিসেবে অস্কার জিতলো ”দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স”

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার। ৯৫তম একাডেমি পুরস্কারে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ (স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র) জিতল তামিল ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। কার্তিকি গনসালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত এ ছবি নেটফ্লিক্সে দেখানো হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে।

এ ক্যাটাগরির অন্য চার মনোনীত ছিল আউট, দ্য মার্থা মিচেল ইফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট এবং হাউ ড ইউ মেজার অ্যা ইয়ার। ’দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ হলো এ বিভাগে অস্কার জেতা প্রথম ভারতীয় ছবি। এর আগে, ১৯৬৯ এবং ১৯৭৯ সালে সেরা ডকুমেন্টরি শর্টের জন্য মনোনয়ন পেয়েছিল ‘দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট’ এবং ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’।

অচিন জৈন এবং গুনিত মোঙ্গার প্রযোজনায় তৈরি এই তথ্যচিত্রের পরিচালক কার্তিকী গনসালভেস। ৪১ মিনিটের তথ্যচিত্রের গল্প হলো তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভের এক পরিবারের। যারা দুটি অনাথ হাতিকে দত্তক নেয়। এটাই কার্তিকীর প্রথম ছবি।

পরিচালক কার্তিকী এই পুরস্কার মাতৃভুমি ভারতকে উৎসর্গ করেছেন। আরেক নির্মাতা গুনিত ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। প্রথম কোনও ভারতীয় ছবি পেল অস্কার।

এর আগে পরিচালক কার্তিকী দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘ আমি রঘুর কাহিনীকে পাঁচ বছর ধরে অধ্যয়ন করেছি। ৪৫০ ঘন্টার ফুটেজ জোগাড় করি। তাতে হাজারবার রঘুর স্নান, অনেক ঘন্টা তার খাওয়া দাওয়া এবং খেলাধুলোর ফুটেজ ছিল। ধৈর্য ধরে সেগুলি জুড়ে জুড়ে এই তথ্যচিত্র তৈরি হয়েছে।’

Facebook Comments Box

Posted ৫:৪৪ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।